
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে আর্থিকভাবে অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোছাঃ খাতুনে জান্নাত বন্যা। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান, আইন পেশায় তাঁর মূল উদ্দেশ্য কেবল পেশাগত দায়িত্ব পালন নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা। অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা বলেছেন, “আমি কোর্টে এসেছি মানুষের সেবা করার উদ্দেশ্যে। আইনি পেশাকে শুধু ব্যবসা হিসেবে দেখি না। সমাজের গরিব ও অসহায় মানুষ যেন অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়,সে লক্ষ্যেই কাজ করতে চাই। টাকা-পয়সা কেউ মৃত্যুর পর সঙ্গে নিয়ে যেতে পারে না। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।”তিনি আরো বলেছেন,দেশের অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে মামলা পরিচালনা কিংবা প্রয়োজনীয় আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন না। ফলে তাঁরা অনেক সময় নিজেদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হয়। এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। উল্লেখ্য,অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা শিক্ষাজীবনে বি.এ (অনার্স), এম.এ এবং এল এল.বি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জজ কোর্টে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইন পেশা পরিচালনা করে যাচ্ছেন।আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা গ্রহণে আগ্রহীরা তাঁর বাসা-চেম্বার (সোয়া ধানগড়া জগাইমোড়) অথবা কোর্ট-চেম্বার (জেলা আইনজীবী সমিতি ভবন,নিচতলা) – এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া প্রয়োজনে তাঁর মোবাইল নম্বর: ০১৭৬০-৪৯০৭৮৫ – এ যোগাযোগ করা যাবে।






















