১২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে চ্যানেল ১০ টিভি’র প্রতিনিধি নিয়োগে অর্থ হাতানোর অভিযোগ

  • প্রকাশের সময় : ০৫:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 64

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রামের টাইগারপাস এলাকায় ‘চ্যানেল ১০ টিভি’ নামে একটি অনিবন্ধিত গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিবন্ধিত দাবি করে প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যক্তির কাছে প্রতিনিধি নিয়োগের প্রস্তাব দিয়ে প্রতিষ্ঠানের নিবন্ধন ও অনুমোদন রয়েছে—এমন তথ্য প্রচার করা হচ্ছে। এভাবে প্রতিনিধি নিয়োগের নামে অর্থ নেওয়া হয়ে থাকলে বিষয়টি প্রতারণার আওতায় পড়ে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগটির সত্যতা যাচাই, প্রতিষ্ঠানটির নিবন্ধন ও অনুমোদনের বৈধতা পরীক্ষা এবং প্রতিনিধি নিয়োগের নামে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রামে চ্যানেল ১০ টিভি’র প্রতিনিধি নিয়োগে অর্থ হাতানোর অভিযোগ

প্রকাশের সময় : ০৫:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬