০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চট্টগ্রাম নগরী ডবলমুরিং আওয়ামী লীগ–এর প্রভাবশালী কর্মী হিসেবে সক্রিয় ছিলেন রাহাত হোসেন প্রকাশ মানিক

  • প্রকাশের সময় : ০২:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • 131

ইয়াছমিন আক্তার চট্টগ্রাম  চট্টগ্রাম নগরী ডবলমুরিং এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দল হিসেবে পরিচিত আওয়ামী লীগ–এর প্রভাবশালী কর্মী হিসেবে সক্রিয় ছিলেন রাহাত হোসেন প্রকাশ মানিক।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয় মহলে। একই সঙ্গে জায়গা দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগও সামনে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, মিছিল-মিটিং ও দলীয় কার্যক্রমে সরব উপস্থিতি ছিল মানিকের।

এলাকাবাসীর দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, খাসজমি ও বাণিজ্যিক স্পট ঘিরে প্রভাব বিস্তার করতেন তিনি।

তবে ‘জুলাই বিপ্লব’-পরবর্তী সময়ে রাজনৈতিক আবহ বদলালে মানিকের অবস্থানেও পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিজেকে জামায়াত কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ

ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন নির্মাণকাজ, দোকান বরাদ্দ, পরিবহন ও বাজারসংক্রান্ত বিষয়ে প্রভাব খাটিয়ে অর্থ আদায় করা হতো। কেউ প্রতিবাদ করলে রাজনৈতিক প্রভাব দেখানো হতো বলেও দাবি করেছেন কয়েকজন ব্যবসায়ী।

একাধিক সূত্র বলছে—সরকারি খাসজমি দখলের চেষ্টা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ‘চাঁদা’ দাবি নির্মাণ প্রকল্পে জোরপূর্বক অংশীদারিত্ব চাপিয়ে দেওয়া

তবে এসব অভিযোগের বিষয়ে মানিকের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

চট্টগ্রাম নগরী ডবলমুরিং আওয়ামী লীগ–এর প্রভাবশালী কর্মী হিসেবে সক্রিয় ছিলেন রাহাত হোসেন প্রকাশ মানিক

প্রকাশের সময় : ০২:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬