
রিপোর্টর:এমরান হোসেন সোহাগ
নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে খাল খননের নামে কৃষকের ফসলি জমিন কেটে ৫হাজার গাড়ি মাটি বিক্রয় করা হচ্ছে বলে গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম গুঞ্জন ছড়িয়েছে,এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় খাল খনন করা মাটি খালের পাশ্ববর্তী স্থানীয় রাস্তা মেরামতের কাজে এবং খালের পাড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে স্থানীয় এক সাংবাদিক এসে রাস্তা মেরামতকারী স্থানীয় দায়িত্বশীল’দের থেকে টাকা দাবি করে,টাকা দিতে অনিহা প্রকাশ করলে বিগত দিনে সরকারি খালের যায়গা দখলকৃত স্থানীয় কয়েকজনকে নিয়ে উক্ত বিষয়ে ফেইসবুকে মিথ্যা তথ্য দিয়ে নিউজ প্রকাশ করে,যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উক্ত বিষয়ে মিথ্যা তথ্য প্রকাশকরী সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য চাটখিল উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় এলাকাবাসী।



















