০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

চান্দিনায় জাল টাকাসহ আটক ১ ল্যাপটপ-প্রিন্টার জব্দ

  • প্রকাশের সময় : ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার:
বিশেষ অভিযানে ১৩,৬০০ টাকা জাল নোট উদ্ধার, দীর্ঘদিন ধরে চক্রের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি
কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় জাল টাকা তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় চান্দিনা উপজেলার বেলাশ্বর এলাকায় পালকী সিনেমা হলের সামনে ঢাকা-মুখী মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন নোটের মোট ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ২০ মিনিটে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চান্দিনা থানা পুলিশ।

জনপ্রিয়

1 Win Kazino: Onlayn Kazino Oynamaq üçün 1 Win Yükləyin

চান্দিনায় জাল টাকাসহ আটক ১ ল্যাপটপ-প্রিন্টার জব্দ

প্রকাশের সময় : ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬