
আজ ০৬/১২/২০২৫ খ্রি. সকাল ১১.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীনগর থানাধীন শিবপুর ইউনিয়নের ইসলামপুর এলাকা হতে ০১টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি তল্লাশী করে ৪৫ (পয়তাল্লিশ) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোস্তফা মিয়া (৪০)
পিতা- মৃত কালু মিয়া
মাতা-আছিয়া খাতুন
সাং- আমিরাবাদ
না-রায়পুরা
জেলা- নরসিংদী
২। উজ্জ্বল মিয়া (৩৫)
পিতা- অহিদ মিয়া
মাতা- আলেয়া বেগম
সাং- উলচাপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
বর্তমান- বগাবাড়ী
থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






















