০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

টঙ্গীতে প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার অসহায় মানুষের মাঝে বিতরণ

  • প্রকাশের সময় : ১০:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • 68

মোঃলিমন হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই আমাদেরএই ক্ষুদ্র প্রয়াস।

আগামী দিনেও জনগণের সুখ-দুঃখে বিএনপি পাশে থাকবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। উপহার বিতরণকালে তিনি বলেন:”বিএনপি সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের কাছে এই উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। শত প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন। উপহার বিতরণকালে অন্য বক্তারা বলেন, সাধারণ মানুষের সেবায় বিএনপি রাজপথে যেমন সোচ্চার, মানবিক কাজেও তেমনি অগ্রণী ভূমিকা পালন করছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপহার হাতে পেয়ে স্থানীয় দুস্থ মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন।

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার অসহায় মানুষের মাঝে বিতরণ

প্রকাশের সময় : ১০:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬