১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া শেরপুর শাহবন্দেগী ইউপিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 52

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
‎কর্মসূচিতে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তারসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
‎এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
‎তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে বগুড়া শেরপুর শাহবন্দেগী ইউপিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬