
গোলাম কিবরিয়া, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভিভাবক ও দেশনায়ক জনাব তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা-৫) সংসদীয় আসনজুড়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় নেতাকে রাজকীয় ও বর্ণিল শুভেচ্ছা জানাতে পুরোপুরি প্রস্তুত বুড়িচং থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
এরই ধারাবাহিকতায়, কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের আস্থাভাজন ও মাননীয় সংসদ সদস্য জনাব হাজী জসিম উদ্দিনের সুনির্দিষ্ট নির্দেশনা ও নেতৃত্বে বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন এবং ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন।
সম্প্রতি এলাকায় আয়োজিত এক প্রস্তুতি সভায় বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমের নেতৃত্বে রাজাপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ১নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব গাজী মনির, বুড়িচং উপজেলা যুবদলের অন্যতম জনপ্রিয় যুবনেতা জনাব আলমগীর সরকার, ১নং রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন এবং সহ-সভাপতি জনাব মোবারক হোসেন সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, দেশনায়ক তারেক রহমানের এই আগমনকে সফল করতে তারা ঐক্যবদ্ধ। সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নির্দেশনায় রাজাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এবং সমাবেশ সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। নেতাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা, যা আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।
ছবিতে: দেশনায়ক তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে বুড়িচংয়ের ১নং রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, গাজী মনির, আলমগীর সরকার, লোকমান হোসেন ও মোবারক হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


















