১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দুর্গাপুর ব্রিজের উপর হাট, দুর্ভোগে পথচারীরা

  • প্রকাশের সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 288

সোহানুর রহমান সোহান দুর্গাপুর রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ব্রিজের উপর হাট বসায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। গত (বুধবার) (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুর্গাপুর ব্রিজের উপর ও দুই পাশে অস্থায়ীভাবে ফলমূলের দোকান, সবজি ও অন্যান্য পণ্যের হাট বসানো হয়।

ফলে ব্রিজের দুই পাশে যানজট সৃষ্টি হয় এবং চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে। এতে সাধারণ মানুষকে হেঁটে পার হতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।

পথচারীরা জানান, নিয়মিতভাবে ব্রিজের উপর এভাবে হাট বসানোয় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দুর্গাপুর বাসী, যাতে ব্রিজের উপর হাট বন্ধ করে নির্ধারিত স্থানে স্থানান্তর করা হয়।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের সঙ্গে এসআই সুজনের যোগসাজশের অভি’যোগ, তদন্তের দাবি

দুর্গাপুর ব্রিজের উপর হাট, দুর্ভোগে পথচারীরা

প্রকাশের সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫