১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নওহাটা পৌরসভাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা: এমপি মিলন

  • প্রকাশের সময় : ১১:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 49

মোঃ শাকিল আহামাদ রাজশাহী

রাজশাহী পবা উপজেলার নওহাটা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান এমপি।
তিনি বলেন নওহাচা পৌরসভার অতীত ঐতিহ্য ও বর্তমান অবস্থার কথা তুলে ধরে বলেন, এক সময় এই পৌরসভা বিভিন্ন “পরীক্ষিত” অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। কিন্তু মাঝপথে এর মান-মর্যাদা ও ঐতিহ্য ক্ষুণ্ণ হয়েছিল। বিশেষ করে পৌরসভার কার্যক্রমকে “মাছের বাজারের” সাথে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুরে নওহাটা পৌরসভার পক্ষ থেক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি মিলন।
তিনি বলেন যেখানে বিভিন্ন পদের বা কাজের জন্য অনৈতিক “রেট” নির্ধারিত ছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়া হয় যে, যদি এখনও কোথাও সামান্যতম দুর্নীতির ছিটেফোঁটা থাকে, তবে তা দ্রুত নির্মূল করতে হবে।
এছাড়াও তিনি বলেন সাধারণ মানুষ যাতে নাগরিকত্বের সনদ বা অন্যান্য প্রয়োজনে ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
৯টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ৬ জন কর্মকর্তাকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য স্যানিটেশন ও পাবলিক টয়লেট স্থাপনে বিশেষ গুরুত্ব দিতে বলেন এমপি। বিশেষ করে নহাটা ব্রিজের নিকটবর্তী এলাকায় পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় এবং ঝুলে থাকা টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
পৌর প্রশাসক ও পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পবা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, সহকারি প্রকৌশলী আব্দুর রউফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর রহমান, হিসাব রক্ষক নাসির উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

নওহাটা পৌরসভাকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা: এমপি মিলন

প্রকাশের সময় : ১১:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬