০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নবীনগরে কাজের মান নিয়ে বিরোধ: প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার, তোলপাড় উপজেলায়

  • প্রকাশের সময় : ০২:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 42

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়নকাজের মান নিয়ে আপত্তি তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঠিকাদারের নাম লোকমান হোসেন। ভুক্তভোগী উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম কোনোমতে দৌড়ে প্রাণে রক্ষা পান। প্রকাশ্য দিবালোকে একজন সরকারি কর্মকর্তাকে ধাওয়া করার ঘটনায় পুরো উপজেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সময় কাজের মান নিয়ে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে লোকমান হোসেন একটি বাঁশ হাতে নিয়ে প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সচেতন মহল এই ঘটনাকে নজিরবিহীন ও ন্যাক্কারজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, নবীনগরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে ধাওয়া করার ঘটনা আগে ঘটেনি।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সূত্রের অভিযোগ, লোকমান হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার মালিকানাধীন ‘মেসার্স লোকমান হোসেন’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি এলজিইডির অধীনে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ করছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার, ধীরগতির কাজ এবং নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। সময়মতো কাজ শেষ না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নবীনগরে কাজের মান নিয়ে বিরোধ: প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার, তোলপাড় উপজেলায়

প্রকাশের সময় : ০২:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬