
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের এক চৌকিদারের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কের মাধ্যমে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কালিকাপুর গ্রামের আবুল কালামের ছেলে রাফি।
ভুক্তভোগীর বাবা, ইউনিয়ন চৌকিদার হুমায়ুন, জানান—তার মেয়ে তাকে জানায় যে বিয়ের আশ্বাস দিয়ে রাফি দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে সম্পর্ক স্থাপনে বাধ্য করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় সাবেক ও বর্তমান মেম্বারদের অবগত করেন। তারা সামাজিকভাবে বিষয়টি সমাধানের জন্য বসবেন বলে জানিয়েছেন।
তবে চৌকিদার হুমায়ুন স্পষ্টভাবে বলেন, “আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি আইনের কাছে সুবিচার চাই।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের মতামত পাওয়া গেলে পরবর্তী আপডেট জানানো হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।



























