০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিদেশে পাঠানোর নামে ৬ লাখ ৮০ হাজার টাকা নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে আবেদন।

  • প্রকাশের সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 29

জেলা প্রতিনিধ রেনেসা আক্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা রৌশন আরা ধনী বিদেশে পাঠানোর কথা বলে ৬ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ, জাল ভিসা প্রদান এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে আদালতে কোর্ট ডায়েরিভুক্তির আবেদন করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, রৌশন আরা ধনীর ছেলে ও মেয়ের জামাইকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে অভিযুক্তরা তার কাছ থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ করেন। পরে তাদের কাছে বিদেশ থেকে দুটি ভিসা পাঠানো হয়। ভিসাগুলো প্রসেসিংয়ের জন্য ট্রাভেল অফিসে জমা দিলে সেগুলো জাল বলে শনাক্ত হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে বিদেশে অবস্থানরত এক অভিযুক্ত ফোনে আবেদনকারী, তার স্বামী ও সন্তানদের বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনকারী দাবি করেন, অভিযুক্তরা টাকা ফেরতের বিষয়ে চাপ প্রয়োগ করা হলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আদালতের কাছে উল্লেখ করেছেন।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ঘটনার আইনগত নথিভুক্তির স্বার্থে তিনি আদালতে কোর্ট ডায়েরিভুক্তির আবেদন করেন।
উল্লেখ্য, এসব অভিযোগ আবেদনকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

আজ বিশ্ব বাবা দিবস সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

বিদেশে পাঠানোর নামে ৬ লাখ ৮০ হাজার টাকা নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে আবেদন।

প্রকাশের সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬