০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বুড়িচংয়ে চেকপোস্টে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 54

গোলাম কিবরিয়া বুড়িচং ব্রাহ্মণপাড়া

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিটে বুড়িচং থানার এসআই রাকিবুল হাছান ও এএসআই মোঃ মাইনুল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকার কুমিল্লা-বাগড়া সড়ক থেকে বারেশ্বরগামী সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বারেশ্বর এলাকার শহিদুল ইসলাম (৩৫) এবং সদর দক্ষিণ উপজেলার শিবপুর মধ্যপাড়া এলাকার নাসির উদ্দিন (২৪)

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুড়িচং উপজেলার ওসি লুৎফর রহমান বলেন এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানান

জনপ্রিয়

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বুড়িচংয়ে চেকপোস্টে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬