১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বুড়িচংয়ে শীতার্ত অসহায় ,হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিল আলোকিত যুব উন্নয়ন সংস্থা

  • প্রকাশের সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • 86

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি  কুমিল্লার বুড়িচংয়ে শীতার্ত অসহায়,হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিল আলোকিত যুব উন্নয়ন সংস্থা।
১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার ) বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার , খানকা শরীফ ও জামে মসজিদের সামনে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট মোঃ জাফর আলী’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ ইকরাম উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মোঃ খোরশেদ আলম।
বক্তব্য রাখেন, আনন্দ আইডিয়াল ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান প্রমুখ।
সুন্দর কম্বল হাতে পেয়েই খুশি হয়ে উঠেন বৃদ্ধা আনোয়ারা আনু। তিনি বলেন, “আলোকিত যুব উন্নয়ন সংস্থা” প্রতি বছরের মত এবারও হাঁড় কাঁপানো শীতে আমার মত মানুষদের মাঝে কম্বল দিয়েছেন এ জন্য আমরা ভীষন খুশী। তিনি আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা,সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবিরের কাছে কৃতজ্ঞ বলে জানান তাঁর দীর্ঘায়ূ কামনা করেন।
কম্বল প্রাপ্ত কালিকাপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হান্নান বলেন,” আলোকিত যুব উন্নয়ন সংস্থা”র সভাপতি, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির কিছু একটা দিবে এই আশায় আমরা বসে থাকি। সারা বছর এ দিনের জন্য অপেক্ষা করি। প্রতি বারের মত এবারও সুন্দর একটা কম্বল পেয়েছি এ জন্য আমি খুব খুশী। আমি তাঁর মরহুম মা’র জন্য আল্লাহ কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাঁর মা’কে বেহেস্ত নছিব করেন।চকচকে রংয়ের কম্বল হাতে পেয়ে ‘ আনন্দপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা শাহেরা বেগম, তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুবই গরিব মানুষ প্রচন্ড ঠান্ডায় গরম কাপড়ের অভাবে ভীষণ কষ্ট পাচ্ছি। সমাজের ধনী মানুষেরা ভুলেও আমাদের মনে করেনা । সালাম ফকিরের ভাগিনা সাংবাদিক হয়েও আমাদের জন্য কম্বল দিয়েছে, এ জন্যে আমি ভীষণ খুশী। আমি মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দীর্ঘায়ু কামনা করছি।
প্রধান অতিথি ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, সাংবাদিক গাজী জাহাঙ্গীর আলম জাবির একজন লেখক , উদার সমাজসেবী নরম মনের ও পরোপকারী মানুষ। তাঁর কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরেছেন এমন তথ্য আমার জানা নেই। তিনি, সাংবাদিকতা , লেখালেখির পাশাপাশি আন্তরিক ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমাদের সমাজে অনেক ধনী মানুষ রয়েছে কিন্তু, তাঁদের দান করার মত উদার মন মানসিকতা নেই। জাহাঙ্গীর আলম জাবির ব্যতিক্রম একজন মানুষ। এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার দাবিদার।

উপাধ্যক্ষ জামাল হোসেন বলেন, সাংবাদিক জাবির প্রতি বছর আলোকিত যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন। সমাজের বিত্তবানদের তা দেখে উৎসাহিত হওয়া উচিত। প্রবাসী ও সমাজের ধনী মানুষেরা যদি এভাবে সাহায্যের হাত প্রসারিত করে তাহলে আমাদের সমাজের দরিদ্র মানুষের অনেক উপকারে আসবে। তিনি তাঁর মতো সমাজের ধনী মানুষদের এভাবে দান-খয়রাত করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের সভাপতি বাবুল মিয়া, বুড়িচং প্রেস ক্লাবের ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সদস্য কাজী মোঃ জাকির হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার সদস্য ডাঃ ফৌজিয়া রিজনা, সদস্য মোসা: সেলিনা আক্তার, মোঃ আব্দুল আজিজ ও মোঃ সুলতান।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাবির এর আম্মা মরহুমা জহুরা খাতুন,মামা ফকির আব্দুস সালাম (রহ:) সহ দাদা-দাদী ও নানা- নানীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, মাওঃ মোঃ মিজানুর রহমান।

ক্যাপশন: আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বুড়িচংয়ে ৫০ জন এতিম, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুড়িচংয়ে শীতার্ত অসহায় ,হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিল আলোকিত যুব উন্নয়ন সংস্থা

প্রকাশের সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬