০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ার রহমতপুর টাকই গ্রামে জননেতা ড. মোবারক হোসাইনের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 215

গোলাম কিবরিয়া কুমিল্লা

ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর ও টাকই গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাটি ও মানুষের নেতা, জননেতা ড. মোবারক হোসাইন। এ সময় তিনি গ্রামবাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাৎকালে ড. মোবারক হোসাইন এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুব সমাজের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের দৈনন্দিন জীবনযাত্রা, আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-মুরাদনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইনের ঘনিষ্ঠ সহযোগী ও স্থানীয় নেতৃবৃন্দ। গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের নানা বঞ্চনা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন।

ড. মোবারক হোসাইন বলেন,
“আমি রাজনীতি করি মানুষের জন্য। সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথেই আমার রাজনীতি। ইনশাআল্লাহ, সুযোগ পেলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার ও মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সাধারণ মানুষ তার এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, একজন নেতাকে এভাবে সাধারণ মানুষের কাছে এসে কথা বলতে দেখা সত্যিই আশাব্যঞ্জক। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ড. মোবারক হোসাইন জনগণের পাশে থেকে তাদের সমস্যার বাস্তবসম্মত সমাধানে ভূমিকা রাখবেন।

জনপ্রিয়

বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ নিলামে বিক্রি

ব্রাহ্মণপাড়ার রহমতপুর টাকই গ্রামে জননেতা ড. মোবারক হোসাইনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫