০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে আনসার ও গ্রাম পুলিশ

  • প্রকাশের সময় : ১২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 63

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া 

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে বিশেষ তৎপরতা শুরু করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। জনভোগান্তি কমাতে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয়েছে আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটা ও ঘরে ফেরা মানুষের চাপে উপজেলার বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সিএনজি স্ট্যান্ড, নাইঘর মোড় এবং মিরপুর চেকপোস্টের মতো জনাকীর্ণ স্থানে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।
​সরেজমিনে দেখা যায়, মোতায়েনকৃত সদস্যরা সড়কের মোড়ে মোড়ে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। সিএনজি ও অন্যান্য যানবাহন যাতে যত্রতত্র দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করতে পারে, সেদিকে তারা কড়া নজর রাখছেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লার যাত্রীরা।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে এবং বাজারগুলোতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য এই নজরদারি অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট মুক্ত ব্রাহ্মণপাড়া গড়তে তারা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে আনসার ও গ্রাম পুলিশ

প্রকাশের সময় : ১২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬