০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • 27

​মোঃ আবদুল মান্নান, কুমিল্লাঃ

১৯ এপ্রিল, ২০২৬ইং ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২:০৫ ঘটিকার সময় থানার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মো: আনিছুজ্জামান, পিপিএম এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ শাহীন-এর দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই আল-আমিন, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্স শশীদল এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযান চালান।
​অভিযান চলাকালে রামচন্দ্রপুর গ্রামের জনৈক ফুল মিয়ার বসত ঘরের উত্তর পাশের রুমে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।

​১. মোঃ ফাহিম (১৯), পিতা- ফুল মিয়া, গ্রাম- রামচন্দ্রপুর (বাল্লাক), ৫নং ওয়ার্ড, শশীদল ইউপি।
২. মোঃ জনি (২২), পিতা- আব্দুর রশিদ, গ্রাম- রামচন্দ্রপুর (বাল্লাক), ৫নং ওয়ার্ড, শশীদল ইউপি।

​ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সকালে আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

জনপ্রিয়

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬