০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭

  • প্রকাশের সময় : ০২:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • 57
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন ও মোবাইল কোর্টের মাধ্যমে একজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ চান্দলা ও শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ কেজি ও ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১০টা ৫৫ মিনিটে দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মন্দবাগ-টানাব্রিজ সড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. রাকিব হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়।
এর পাঁচ মিনিট পর রাত ১১টায় শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. হোসেন মিয়া (৫০) কে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত, মিটন চন্দ্র দাস (২৫), মোছা.পাখি আক্তার ওরফে শিউলী আক্তার (২৭) এবং মো.শরীফ হোসেন আকাশ (৩২) কে গ্রেফতার করা হয়।
এছাড়া মাদক সেবনের অপরাধে হাবিবুর রহমান (৪০)কে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৭

প্রকাশের সময় : ০২:৪৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬