১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

  • প্রকাশের সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 37

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের কার্যক্রমের ভিত্তিতে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

একই মাসে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হন থানার এসআই মো. আল-আমিন, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. নুর-আল-আহসান। তাঁদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় আতশবাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৯০ লিটার তৈল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মো. কামরুজ্জামান ও এএসআই মো. নুর-আল-আহসান। তাঁরা যৌথভাবে সেপ্টেম্বর মাসে মোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।

অন্যদিকে, সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পেয়েছেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মো. নাছির উদ্দিন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও গ্রেফতারি পরোয়ানা তামিলে থানার সদস্যরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। জেলা পুলিশের দেওয়া এ স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ ও কাজের গতি আরও বাড়াবে। ব্রাহ্মণপাড়াকে মাদক ও অপরাধমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।”

জেলা পুলিশের এ স্বীকৃতিতে ব্রাহ্মণপাড়া থানার সদস্যদের মধ্যে কর্মস্পৃহা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনপ্রিয়

ব্রাহ্মণপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

প্রকাশের সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬