
১৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালিত হয়। থানাধীন ৪ নং শশীদল ইউনিয়নের মানরা সাকিনে মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল টু বাগড়া গামী পাকা রাস্তার উপর থেকে পলাতক আসামি মোঃ ছোটু মিয়া (৪৩) কর্তৃক ফেলে যাওয়া ৪২ কেজি গাঁজা ও একটি নীল রঙের ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার ও জব্দ করা হয়। উল্লেখ্য, এ ঘটনায় অটোরিক্সার চালক অজ্ঞাতনামা আসামি রয়েছে।
অপর এক অভিযানে একই ব্যক্তির নামে তিনটি জিআর পরোয়ানাভুক্ত আসামি—মোঃ সফিকুল ইসলাম (৪৫), মোঃ সোহাগ মিয়া (১৮) এবং মোবাইল কোর্টের তিন আসামি—মোঃ রাকিবুল হাসান (২২), মোঃ আলাউদ্দিন চৌধুরী (৩২) ও মোঃ রাফি (২৪)-কে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের পরোয়ানা অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















