০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • 260

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা। কাবাডি প্রতিযোগিতাায় চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মসিক প্রশাসক মিজ্ ফারাহ শাম্মী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তারু্ণ্যের উৎসব এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর আয়োজনে ১৬ ডিসেম্বর সার্কিট হাউজ মাঠে বালিকাদের ৪ টি এবং বালকদের ২ টি দল অংশ নেয়।

বালিকাদের ম্যাচে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি। ফাইনালে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ জেলা প্রশাসন।

বালিকাদের ফাইনালে ৩৩-২০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এদিকে বালকদের ম্যাচে জেলা প্রশাসনকে ২৭-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তাবৃন্দ।

জনপ্রিয়

বুড়িচং–ব্রাহ্মণপাড়ায় উন্নয়ন প্রকল্প ছয় মাসে দৃশ্যমান হবে: এমপি জসিম উদ্দিন

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫