০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

  • প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • 49

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) মঙ্গলবার
‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো। সকাল ৯:০০টায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের আরম্ভ হয়েছিলো। শোভাযাত্রাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ এ গিয়ে শেষ হয়েছিলো। শোভাযাত্রা শেষে বৈশাখী অনুষ্ঠান মালার উদ্বোধন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে পহেলা বৈশাখ, ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেছেন, আজ পহেলা বৈশাখ,১৪৩৩। এই দিনটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমৃদ্ধ আবহমান সংস্কৃতির অন্যতম স্তম্ভ,উদার মানবিক সংস্কৃতির উজ্জ্বলতম নিদর্শন। এই দেশের জাতি,গোষ্ঠী,ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ আমাদের উদ্বুদ্ধ করে আসছে। এটি আমাদের শক্তি যাকে অবলম্বন করে,৭১ এবং ২৪-এর চেতনাকে লালন করে আগামীর সমৃদ্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ বিনির্মাণে আমাদের কে ঐক্যবদ্ধ ভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় আরো বলেছেন,পহেলা বৈশাখ,১৪৩৩,নতুন বছর বয়ে আনুক গণমানুষের অধিকার,ন্যায় বিচার ও সমতার নতুন অঙ্গীকার। দেশের অগ্রগতি,শান্তি ও উন্নয়নের পথে শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠায় আমরা সবাই একসাথে এগিয়ে যাবো এই হোক নববর্ষের প্রত্যাশা এবং আমাদের দৃর প্রত্যয়। তিনি আরো বলেছেন,নববর্ষ অতীতের সকল জরাজীর্ণতা,গ্লানি এবং অপসংস্কৃতিকে ঝেড়ে ফেলে আমাদের সবার জীবনে শান্তি,সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ এ বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিলো। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলো। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় মেলার স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই সময়ে উপস্থিত ছিলেন,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া,মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ,প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম,বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রহল ও ছাত্রীহলের প্রভোস্ট এবং হাউজ টিউটরবৃন্দ, শিক্ষকমণ্ডলী,শিক্ষার্থীবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। পরবর্তীতে বিকাল ৩:৩০ মিনিটে ব্যান্ডদল কৃষ্ণপক্ষ-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

জনপ্রিয়

বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২৫০০ লিটার তেল জব্দ নিলামে বিক্রি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

প্রকাশের সময় : ০১:১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬