
দেলোয়ার হোসেন পাটওয়ারী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার সকাল থেকে দিনবর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় মহান স্বাধীনতা দিবস।
দিনটির শুরুতে সূর্যোদয়ের
সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।এ সময় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার,রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, এবং বিএনপি নেতা শফিকুল আলম আলমাসসহ অন্যান্য অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দগণ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে রায়পুর উপজেলাবাসী নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

























