০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শাহজাদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 81

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  ‎​জনগণের দোরগোড়ায় সহজ,স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে দেশব্যাপী একযোগে এই মেলার অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। ​এবারে মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ”। এতে ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন সন্টু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন,উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,থানার তদন্ত (ওসি) মোঃ নাজমুল কাদের,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জন-প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এতে
‎​আলোচনায় বক্তারা বলেছেন,ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটাল করার ফলে এখন জনগণ ঘরে বসেই অধিকাংশ সেবা গ্রহণ করতে পারছেন। সাধারণ মানুষকে এই নতুন প্রযুক্তি নির্ভর সেবা গুলোর সাথে পরিচিত করতেই এই মেলার আয়োজন। এর মাধ্যমে দালাল চক্রের হয়রানি বন্ধ হবে এবং ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ​মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়,দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড়। মেলায় আগত নাগরিকদের সুবিধার্থে বিশেষ ডিজিটাল সহায়তা বুথ স্থাপন করা হয়েছে। মেলায় তাৎক্ষণিকভাবে যেসব সেবা প্রদান করা হচ্ছে, সেগুলো হলোঃ ​ই-নামজারি: অনলাইনে নামজারির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ। ‎​ভূমি উন্নয়ন করঃ শতভাগ অনলাইন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিক নিবন্ধন ও হোল্ডিং এন্ট্রি সহায়তা। ​খতিয়ান ও ই-পর্চাঃ অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি এবং ডিসিআর প্রাপ্তির আবেদন গ্রহণ। ​মৌজা ম্যাপঃ ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহের সুবিধা ও দিক নির্দেশনা। ​হটলাইন ১৬১২২ঃ ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানার জন্য জাতীয় হটলাইন নম্বর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ​মেলা প্রাঙ্গণে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক তথ্যবহুল বুকলেট ও লিফলেট ও বিতরণ করা হয়েছে। মেলাটি আগামী অদ্য ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জনপ্রিয়

1 Win Kazino: Onlayn Kazino Oynamaq üçün 1 Win Yükləyin

শাহজাদপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশের সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬