১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শাহজাদপুরে রাতের আঁধারে কৃষকের দেড় বিঘা জমির সরিষা কেটে সাবাড়

  • প্রকাশের সময় : ১২:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 75

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎​শাহজাদপুরে রাতের অন্ধকারে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির কাঁচা সরিষা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মানুষ কতটা নিকৃষ্ঠ এবং বিকৃত মন মানসিকতার হলে এরকম ঘৃনিত কাজ করতে পারে,তা বোধগম্য নয়,চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আব্দুল লতিফ এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন। ​ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আব্দুল লতিফ তার পৈত্রিক জমিতে হাড়ভাঙা পরিশ্রম করে সরিষার আবাদ করেছিলেন। ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত শত্রুতার জেরে তার জমির সব কাঁচা সরিষা কেটে মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়। সোমবার ২ রা ফেব্রুয়ারি খবর পেয়ে জমিতে গিয়ে ফসলের এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ঐই জমির মালিক তথা কৃষক। কৃষক আব্দুল লতিফের দাবি,এই ন্যক্কারজনক ঘটনার পেছনে তার নিকটাত্মীয়রাই জড়িত থাকতে পারে। জানা গিয়েছে,জমিজমা সংক্রান্ত বিষয়ে তার নিজের দুই ভাই ও ভাতিজাদের সাথে প্রায় ১ বছর যাবৎ  বিরোধ চলে আসছে। এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে অর্থনৈতিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি ধারণা করেছেন। ​ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল লতিফ বলেছেন,”ফসল শুধু আমার স্বপ্ন নয়,এটি রাষ্ট্রীয় সম্পদও। যারা রাতের অন্ধকারে এই ভাবে ফসল নষ্ট করতে পারে,তারা মানুষ নামের কলঙ্ক। তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ​স্থানীয় এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,ব্যক্তিগত শত্রুতার জেরে ফসলের ওপর এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। তারা ও দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে রাতের আঁধারে কৃষকের দেড় বিঘা জমির সরিষা কেটে সাবাড়

প্রকাশের সময় : ১২:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬