
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, রাজাপুর হাজীপাড়া মরহুম বাবরু মিয়া সর্দার বাড়ির নিবাসী মরহুম বাবরু মিয়া সর্দার সাহেবের ভাতিজা এবং মরহুম সুন্দর আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব মো. তোফাজ্জল হোসেন আজ রাত ৩টার সময় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ জোহর দক্ষিণ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।


















