০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকার গঠনের পর প্রথমবার ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • 101

ফেনী প্রতিনিধি:

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে সড়কের দুই পাশে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর পরশুরামের উদ্দেশে রওনা হয়।

সফরের শুরুতে পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়বে।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পও এ কর্মসূচির আওতায় রয়েছে।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী সফর শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করেন। পরে রাত ১১টা ১৫ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবনে পৌঁছান বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর বরাতে জানিয়েছে বাসস।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। এসএসএফের পাশাপাশি পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর ফেনীতে এসেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১ অক্টোবরের সফরটি ছিল ফেনীতে তাঁর প্রথম সরকারি সফর।

জনপ্রিয়

সরকার গঠনের পর প্রথমবার ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬