০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ

  • প্রকাশের সময় : ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • 112

নওগাঁ জেলা পুলিশ “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৬” পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা চেষ্টার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” এর লিখিত পরীক্ষা আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে নওগাঁ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে নওগাঁ জেলায় একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র সরবরাহের সঙ্গে জড়িত দুইজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে আরও ৯ জন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতারক চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ

প্রকাশের সময় : ০৯:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬