০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন সিরাজগঞ্জের কবি শীলা প্রামাণিক

  • প্রকাশের সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • 63

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎​সাঁকো বর্ষসেরা পুরস্কার ২০২৫ – এর ‘সেরা কবি’ সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ডঃ সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক ও কবি শীলা প্রামাণিক। শনিবার (১৬ মে) ঢাকার রমনার স্বপ্নধারা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম,প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এবং পিআইডিডব্লিউর যুগ্ম পরিচালক হাবিবুর রহমান। সাঁকো ২১- এর সভাপতি ইকবাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মুজিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক শামসুল আলম। সম্মাননা সনদে স্বাক্ষর করেছেন সাঁকোর অ্যাডমিন নির্মলেন্দু পোদ্দার,সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ (রিলু) ও সভাপতি ইকবাল আলম। ​রাজশাহীর বাগমারা উপজেলার বাহমনী গ্রামের বাসিন্দা শীলা প্রামাণিক দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা করে আসছেন। তাঁর প্রকাশিত একক কাব্য গ্রন্থের সংখ্যা ৬টি। এছাড়া বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থেও তিনি অংশগ্রহণ করেছেন। জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে আসছেন তিনি। তিনি একাধারে একজন আবৃত্তি শিল্পীও। এর আগে তিনি একাধিকবার সিরাজগঞ্জ জেলা ও কামারখন্দ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, সেরা গুণী শিক্ষক ও ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননাসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ​সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে শীলা প্রামাণিক বলেছেন,”এই অর্জন শুধু আমার একার নয়;পরিবার,সহকর্মী,শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের ভালোবাসার ফল। এই স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

জনপ্রিয়

1 Win Kazino: Onlayn Kazino Oynamaq üçün 1 Win Yükləyin

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন সিরাজগঞ্জের কবি শীলা প্রামাণিক

প্রকাশের সময় : ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬