
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবার অনলাইন নিউজ পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক দ্বীন ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নবীনগর।
সংবাদ প্রকাশের জেরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দাবি করে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১ ঘটিকায় নবীনগর ডাক বাংলোর সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলার সচেতন সমাজ ও সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা সাংবাদিক দ্বীন ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং গণমাধ্যমকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।





















