০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ-৩ঃ প্রার্থীদের একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণবিধির অঙ্গীকার

  • প্রকাশের সময় : ১১:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 84

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২২ জানুয়ারী রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একই মঞ্চে নির্বাচনী প্রার্থীরা তাদের ইশতেহার পাঠ করেছেন। এই সময়ে সভায় অংশ নিয়েছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ভিপি আয়নুল হক, খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সেলিম রেজা রবিন। উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা  ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক পাটোয়ারী, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জনাব মোঃ মাসুদ রানা তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা নুসরাত জাহান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতা-কর্মী ও আপামর জনসাধারণ। এতে প্রার্থীরা অঙ্গীকার করেছেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ,অবাধ ও সুস্থ সুন্দর। তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন ইশতেহার পাঠের মাধ্যমে এবং সহিংসতা ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা এই উদ্যোগকে
‎সাধুবাদ জানিয়েছেন সেই সাথে ইতিবাচক এবং ভোটারদের আস্থা বৃদ্ধিকারক হিসেবে দেখছেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৩ঃ প্রার্থীদের একই মঞ্চে ইশতেহার পাঠ ও আচরণবিধির অঙ্গীকার

প্রকাশের সময় : ১১:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬