
অদ্য ০২/০৪/২০২৬ খ্রি:২১:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় এএসআই(নিঃ)/আছহাব উদ্দিন ও ফোর্সসহ অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল কসবা থানাধীন কসবা পশ্চিম ইউপিস্থ আকছিনা পূর্ব পাড়া সাকিনের আকছিনা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের পশ্চিম পাশে কসবা টু নয়নপুর গামী পাকা রাস্তার উপর ধৃত আসামী-১। মোহাম্মদ সায়মন (২২),পিতা-মোঃ আব্দুল হান্নান,মাতা-জোসনা আক্তার,সাং-বাগড়া মধ্যপাড়া, ৪নং ওয়ার্ড, ইউপি-শশীদল,থানা-ব্রাহ্মণপাড়া,জেলা-কুমিল্লা, ২।মোঃ সাঈম রানা (২৬) পিতা-মোঃ মাসুদ আলম,মাতা-বিলকিস,সাং-চারুয়া (ডেঙ্গুরতলা), ০২নং ওয়ার্ড, ১০নং বায়েক ইউপি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’ দ্বয়ের দখল ও হেফাজতে হইতে মাদকদ্রব্য ১২ (বার) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল ও সবুজ রংয়ের রেজিঃ বিহীন সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করতঃ বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।





















