১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৬৫ হাজার টাকার চুক্তিতে ভর্তি, সন্তান জন্মের পর ৯১ হাজার টাকার বিল—ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশের সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • 38

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সন্তান প্রসবের জন্য চিকিৎসকের সঙ্গে ৬৫ হাজার টাকায় চুক্তি করে হাসপাতালে ভর্তি হওয়ার পর সন্তান জন্মের পর ৯১ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগী বাবার অভিযোগ, সন্তান প্রসবের আগে চিকিৎসকের সঙ্গে ৬৫ হাজার টাকা খরচের বিষয়ে কথা বলে তারা হাসপাতালে ভর্তি হন। তবে সন্তান জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে ৯১ হাজার টাকার বিল তুলে দেয়। এতে হঠাৎ অতিরিক্ত ২৬ হাজার টাকা বিল হওয়ায় বিপাকে পড়েন তারা।

ভুক্তভোগীর দাবি, ভর্তি হওয়ার আগে নির্ধারিত খরচের বিষয়ে তাদের জানানো হলেও পরবর্তীতে কেন অতিরিক্ত বিল করা হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাননি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিলের বিস্তারিত হিসাব ও অতিরিক্ত অর্থ নেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী

জনপ্রিয়

৬৫ হাজার টাকার চুক্তিতে ভর্তি, সন্তান জন্মের পর ৯১ হাজার টাকার বিল—ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬