
ব্রাহ্মণবাড়িয়া কসবা
আজ ২৯ তারিখ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে আনন্দঘন পরিবেশে নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় সূত্র জানায়, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সাহসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া কসবা ও আখাউড়ায় একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।
দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোই তার বৈশিষ্ট্য।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্যও আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসবে উপহার সামগ্রী ও বস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং গৃহহীনদের জন্য গৃহনির্মাণে সহযোগিতাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।





















