১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নওগাঁয় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • 157

আল আমিন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের পূর্ব পাশে খাড়ির ধারে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে খাড়ির ধারে ধানক্ষেতের মধ্যে কাদামাটিতে পড়ে থাকা একটি লাশ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পোরশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, লাশটি একজন পুরুষ ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

নওগাঁয় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬