১১:২২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রাজপথের পরীক্ষিত সাহসী নেত্রী লায়ন আলিজা শারমিন মুন্নীকে এমপি হিসেবে দেখতে চায় মঠবাড়িয়ার জনগণ

  • প্রকাশের সময় : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • 33

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ত্যাগ, সংগ্রাম ও আন্দোলনের রাজনীতিতে পরীক্ষিত কারানির্যাতিত নারী নেত্রী লায়ন আলিজা শারমিন মুন্নীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে জোরালো দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। দীর্ঘদিন রাজপথে সক্রিয় এই নেত্রীকে সাহসী,শিক্ষিত ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে মূল্যায়ন করেছেন রাজনৈতিক মহল। ২০০৪ সাল থেকে জাতীয়তা বাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত লায়ন আলিজা শারমিন মুন্নী বর্তমানে ঢাকায় বসবাস করলে ও তাঁর রাজনৈতিক শিকড় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে গভীরভাবে প্রোথিত। স্থানীয় রাজনীতিতে তিনি সংগ্রামী ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তিনি মোঃ মানিক মিয়া ও মোছাঃ রোকেয়া বেগমের কণ্যা। শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য বিজ্ঞানে স্নাতক (BSc Health Science),জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক (LLB) এবং জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স (MPH) সম্পন্ন করেছেন। বর্তমানে নয়াডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। পেশা গত জীবনে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। নারী ও যুব সমাজকে কর্মমুখী করতে “Cure Care Giver” অ্যাপস চালুর উদ্যোগসহ বিভিন্ন জেলায় কেয়ারগিভার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় মহিলা দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক,বিএনপি মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য,বাংলাদেশ  জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সক্রিয় সদস্য। রাজপথে আন্দোলন-সংগ্রামের সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০১৮ সালে রমনা,শাহবাগ ও পল্টন থানার পাঁচটি মামলায় গ্রেফতার হয়ে প্রায় সাড়ে চার মাস কারাবরণ করেছেন এই নেত্রী।  পরবর্তীতে মোট ১৮টি মামলার আসামি হয়ে তিন দিন ডিবি হেফাজতে রিমান্ড ভোগ করেছেন। নেতাকর্মীদের ভাষ্য,কারানির্যাতন ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি,বরং গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আরো দৃঢ় অবস্থান নিয়েছেন। মঠবাড়িয়ার নেতাকর্মীরা মনে করেছেন,শিক্ষিত,ত্যাগী ও কারানির্যাতিত এই নারী নেত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে নারী নেতৃত্ব আরো শক্তিশালী হবে এবং নতুন প্রজন্ম রাজনীতিতে উৎসাহিত হবে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী ও পরীক্ষিত নারী নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করবেন এবং লায়ন আলিজা শারমিন মুন্নীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে সম্মানিত করবেন।

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজপথের পরীক্ষিত সাহসী নেত্রী লায়ন আলিজা শারমিন মুন্নীকে এমপি হিসেবে দেখতে চায় মঠবাড়িয়ার জনগণ

প্রকাশের সময় : ১১:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬