০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০১:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 46

​কুমিল্লা প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় সহজে ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে কুমিল্লা নগরীর রাজবাড়ী কম্পাউন্ডে আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। মেলাটি আগামী ২১শে মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য উম্মুক্ত থাকবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মোঃ মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এবং এসিল্যান্ড মাসিয়াত আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​স্মার্ট ভূমি সেবার এই আয়োজনে সাধারণ নাগরিকরা ভোগান্তিহীনভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবার তথ্য ও সহায়তা সরাসরি গ্রহণ করতে পারবেন।
​ছবি ও তথ্য: গোলাম কিবরিয়া, চ্যানেল এইচডি ২৪, কুমিল্লা।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন

প্রকাশের সময় : ০১:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬