০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যশোরে শার্শায় দাদার বিরু’দ্ধে নাতিকে ধর্ষ’ণের অভি’যোগ

  • প্রকাশের সময় : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 22

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে।

গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর বালুন্ডা গ্রামে।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রিয়

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে (Khwaja Yunus Ali University) চার দিনের একাডেমিক প্রোগ্রামে অতিথি আন্তর্জাতিক স্কলার Dr. Mohd Zamri Bin Ibrahim-এর আগমন

যশোরে শার্শায় দাদার বিরু’দ্ধে নাতিকে ধর্ষ’ণের অভি’যোগ

প্রকাশের সময় : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬