০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ

  • প্রকাশের সময় : ১২:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 14

গোলাম কিবরিয়া বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মোঃ আল আমিন, নারী জাগরণ মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, চাঁদের আলো যুব সংগঠনের সভাপতি জেসমিন বেগম এবং সাংবাদিক আবদুল মোমেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে হবে। যুবকদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র, সম্মাননা স্মারক এবং প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।

বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ

প্রকাশের সময় : ১২:৫৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬