০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অবৈধ ইটভাটায় অভিযান ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • 10

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম   চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল ১৮ এপ্রিল রাঙ্গুনীয়া উপজেলায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মিরেরখিল এলাকার মেসার্স বিবিএম ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এছাড়া জঙ্গল সরফভাটা এলাকার মেসার্স আল মক্কা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন।

এদিকে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রয়েছে উত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে অবৈধ ইটভাটা। এ উপজেলার ইসলামপুর ইউনিয়নে রয়েছে ১১৫ টি অবৈধ ইটভাটা। সরকারি অনুমোদন পাওয়া এ উপজেলার ইটভাটা হলেও নামে বেনামে ১৪৯ টি ইটভাটা চলছে। এসব অবৈধ ইটভাটা গুলো বন্ধ করতে ও রাঙ্গুনিয়া উপজেলাকে বাঁচাতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স আজ ১৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেছে।

জনপ্রিয়

কসবায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

অবৈধ ইটভাটায় অভিযান ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১২:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬