
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমলআলী ঘাটে সাংবাদিক পরিচয় ব্যবহার করে জেলেদের কাছ থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় হুমকি ও বিভিন্ন অভিযোগের মুখে পড়ার দাবি করেছেন এক ভুক্তভোগী। এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, আকমলআলী ঘাটে জেলেদের কাছ থেকে মাছ চুরির ঘটনার প্রতিবাদ করায় তাঁকে বিভিন্ন ধরনের অভিযোগ ও হুমকির সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, জেলেদের ন্যায্য অধিকার রক্ষা এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

















