০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু

  • প্রকাশের সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 17

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী  ‎পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলাবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু।
‎​এক শুভেচ্ছা বার্তায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু বলেছেন,”ঈদ- উল-আযহা আমাদের ত্যাগের মহিমা,আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা দেয়। এই উৎসবের মূল চেতনাই হলো নিজের অহংকার,স্বার্থ ও ভেদাভেদ বিসর্জন দিয়ে একটি সুসংহত ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা।”ধনী গরীব নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ​একই সাথে কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত ও নির্দিষ্ট স্থানে ফেলে শহর ও গ্রাম পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ রক্ষায় সচেতন হতে তিনি জেলাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। ​শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু আরো সিরাজগঞ্জ জেলাবাসীকে আশ্বস্ত করে বলেছেন,পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্ন,আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ সুনির্দিষ্ট ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পশুর হাট,মহাসড়কে যাতায়াত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক ও নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে। যেকোনো জরুরি বা সন্দেহজনক পরিস্থিতিতে জেলা পুলিশের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন।
‎​পরিশেষে,তিনি সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের সুখ,শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেছেন।

জনপ্রিয়

নওগাঁয় মাদক’বিরোধী অভি’যানে গাঁ’জার গাছসহ এক ব্যক্তি গ্রেফ’তার

ঈদের শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু

প্রকাশের সময় : ০৫:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬