০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার করল বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

  • প্রকাশের সময় : ০৯:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 26

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

​সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪ নম্বর বড়পাঙ্গাসী ইউনিয়নের মোহনপুর-উধুনিয়া সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। এতে এলাকাবাসী ও সাধারণ মানুষের চলাচল আরো সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। ​বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিনের নির্দেশনা ও উপস্থিতিতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই সময়ে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে সড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কারের কাজ সম্পন্ন করেছেন। ​এতে স্থানীয়রা জানিয়েছে, সড়কের দুই পাশে ঘন জঙ্গল থাকায় এতদিন চলাচলে নানা ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে এখন থেকে পথচারী ও যানবাহন চলাচলে বাড়তি সুবিধা মিলবে এবং সড়কটি নিরাপদ হয়ে উঠবে। এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

জনপ্রিয়

উল্লাপাড়ায় সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ জঙ্গল পরিষ্কার করল বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ

প্রকাশের সময় : ০৯:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬