
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ফয়সাল সিকদার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ২০ মিনিটের দিকে কসবা থানার উপপরিদর্শক (এসআই) কাজী সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জনৈক মিজান মিয়ার বসতঘরের একটি শয়নকক্ষ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যগুলো নিজ হেফাজতে রাখার অভিযোগে মিজান মিয়ার ছেলে মোঃ শাকিলকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক শাকিলের ঠিকানা কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। তাঁর বাবা মোঃ মিজান মিয়া এবং মা রিনা আক্তার।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















