১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কসবায় ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১১:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 25

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকেল সাড়ে ৪টার দিকে কসবা থানার এসআই সাজ্জাদ উল করিমের নেতৃত্বে এএসআই মোঃ নাজির হোসাইনসহ পুলিশের একটি দল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় নয়নপুর থেকে মন্দবাগগামী পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোঃ বিল্লাল ওরফে সুমনের দখল ও হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়।

গ্রেপ্তার মোঃ বিল্লাল ওরফে সুমন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলী (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ওলফত আলী এবং মাতার নাম হতু বেগম।

এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

কসবায় ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬