০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাটার মহোৎসব: হুমকির মুখে কৃষিজমি, প্রশাসনের নীরবতায় জনমনে অসন্তোষ

  • প্রকাশের সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 53

গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের পাশে কৃষিজমি ও জলাশয় থেকে এস্কেভেটর (বেকু) দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ফসলি জমি থেকে মাটি তুলে বিক্রি করায় এলাকার তিন ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, প্রকাশ্যে বেকু মেশিন বসিয়ে মাটি কাটা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ কারণে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কের পাশে কয়েকটি জমি ও নিম্নাঞ্চল থেকে গভীর করে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে মাটি কাটার ফলে পাশের কৃষিজমির মাটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

একই সঙ্গে মাটি বহনকারী যানবাহনের কারণে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, জমির ওপরের উর্বর মাটি তুলে নেওয়ায় ভবিষ্যতে এসব জমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাদের ভাষ্য, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পাশাপাশি কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয়

কাটার মহোৎসব: হুমকির মুখে কৃষিজমি, প্রশাসনের নীরবতায় জনমনে অসন্তোষ

প্রকাশের সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬