০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান

  • প্রকাশের সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • 63

অনুষ্ঠিত হয়

আজ ১২ মার্চ ২০২৬ খ্রিঃ কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী মহোদয়ের সঞ্চালনায় এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় পুলিশ সুপার মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় সবাইকে অত্যন্ত সতর্কতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ, নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা, এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত জানুয়ারি/২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারি পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) জনাব মোঃ শাহীন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব তৌহিদুল আনোয়ার, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা। গত ফেব্রুয়ারি/২৬ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মুহাম্মদ লুৎফর রহমান , অফিসার ইনচার্জ, বুড়িচং থানা কে সম্মাননা প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করেন এবং তাদেরকে আগামীতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন। একই সঙ্গে ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব পংকজ বড়ুয়া ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

উত্তরা ল ইয়ার্স কমিউনিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান

প্রকাশের সময় : ১২:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬