১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের ৭ম শ্রেণীর ছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিএনজি চালক সুমন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • 31

গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি কুমিল্লা,

​কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকায় ফরিদা বিদ্যায়তনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিএনজি চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে তাকে খুঁজে বের করতে তার বোন, ভগ্নিপতি ও খালা শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। আটক স্বজনদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অবশেষে মূল অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
​অভিযুক্ত সুমনের নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না। সে শ্বশুরবাড়িতে থাকত এবং সম্প্রতি সেই ঘর বিক্রি করে দিয়েছিল। ডিজিটাল নজরদারি এড়াতে সে কোনো এনআইডি কিংবা মোবাইল ফোন ব্যবহার করতো না। বেশিরভাগ সময় রাতের বেলায় কুমিল্লার পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সিএনজি চালাত সে। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
​পুলিশ জানিয়েছে,গ্রেপ্তারকৃত সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,হত্যাকাণ্ডের মূল কারণ ও এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা বের করতে তদন্ত চলছে।

জনপ্রিয়

কুমিল্লা ফরিদা বিদ্যায়তনের ৭ম শ্রেণীর ছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিএনজি চালক সুমন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬